The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মদিন পালিত


প্রতিনিধি : শোভাযাত্রা, আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আখাউড়ায় জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মদিন পালিত হয়েছে। রোববার সকালে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপমা ভৌমিক, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

Exit mobile version