The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা


প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে কসবায়  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কসবা টিআলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ।

এসময় আরও বক্তব্য রাখেন, কসবা উপজেলা বিআরডিপি চেয়ারম্যান আব্দু রউফ রব্বান, কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা সমাজ সেবা অফিসার মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগি বিজয়ীদের মাঝে প্রধান অতিধি পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভার প্রারম্ভে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে কসবা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Exit mobile version