The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ব্লগারদের বিরুদ্ধে মিছিল মহাসড়ক অবরোধ

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকার শাহবাগের জাগরন মঞ্চ ও ব্লগারদের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় কয়েকটি ইসলামী দল। গতকাল শুক্রবার বাদ জুম’য়া পূর্ব নির্ধারিত এ মিছিলটি বের হয় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ থেকে। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মসজিদ কমিটির সভাপতি মাওঃ কুতুব উদ্দিন ও ঈমাম মাওঃ আমান উল্লাহ। সদর ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের ঈমাম ও মুসল্লিরা এ মিছিলে যোগ দেয়। মিছিলটি উচালিয়াপাড়া মোড় হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। বিশ্বরোড মোড় জামে মসজিদের ঈমাম ও ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক লোক সরাইলের মিছিলে যোগ দেয়। মিছিলকারিরা জাগরনমঞ্চ পরিচালনাকারী ডাঃ এমরান সহ সেখানে যোগদানকারী সকলকে নাস্তিক ঘোষনা দিয়ে তাদের বিচার ও ফাঁসির দাবী জানায়। জাগরনমঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘোষনা দেয়। দুই সহস্রাধিক লোকের এ মিছিলটি কুট্রাপাড়া মোড়ে এলে সকলেই মহাসড়কে বসে পড়ে। এ সময় ঢাকা- সিলেট মহাসড়কের দুদিকে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মাওঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন মাওঃ বোরহান উদ্দিন, মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ জুবাইর আহমেদ, মাওঃ লিয়াকত আলী,মাওঃ আবিদুর রহমান, মাওঃ আঃ কাইয়ুম,মাওঃ আতিকুর রহমান প্রমূখ।

Exit mobile version