The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত

মনিরুজ্জামান পলাশ : “ভোক্তাদের সুবিচারের সময় এখন” এই প্রতিপাদ্যকে নিয়ে  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। পরে জেলা প্রশাসন ও  ক্যাবের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।  সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার প্রতিষ্ঠার  লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি অংশ গ্রহন করেন।
Exit mobile version