The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ১’শ বোতল ফেন্সিডিলসহ পাচারকারী আটক

 

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১’শ বোতল ফেন্সিডিলসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। এসময়  মাদকবাহী একটি মিনি ট্রাক আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীর নাম-মোঃ দুলাল মিয়া (৩৫)। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।
বিজিবি সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দৌলতবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি টাটা মিনি ট্রাকে (ঢাকা মেট্টো ন-১৬-৬৩৩৬) তল্লাশী চালায় বিজিবির সদস্যরা। তল্লাশী চালিয়ে ড্রাইভারের সীটের পিছনে একটি কার্টুনে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আলী নগর বিজিবি নায়েব সুবেদার মোঃ মাসুক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি ট্রাকে  তল্লাশী চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

Exit mobile version