The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন


মনিরুজ্জামান পলাশ : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে পৌর এলাকার ছয়বাড়িয়ায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। এসময় তার সঙ্গে পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, পৌরসভার সচিব ইছহাক ভূঁইয়া, চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, স্থানীয় কাউন্সিলর ইউনুছ মিয়া ও শামীমা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়া একই সময়ে জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এসময় তার সঙ্গে সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু সাঈদ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর এ কে এম রেজাউল করিম জানান, পৌর এলাকার দুই থেকে পাঁচ বছর বয়সী মোট ৩২ হাজার ৮৯২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২১ হাজার ৪৭০ জনকে কৃমিনাশক ট্যাবলেট এলবেনডাজল খাওয়ানো হবে।

Exit mobile version