The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত-৪০


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে এবং  ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার  নুরপুর গ্রামে  পুরানো বিরোধের জের ধরে গ্রামের মোঃ জন্দু মিয়া ও খলিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পরে মহিলাসহ ১৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মোবাইল ফোনে গান শুনার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আতুকুড়া গ্রামে শফিউল আলম ও আলী আসাদের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পরে প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হামিদা খাতুন-(৬০)-কে জেলা সদর হাসপাতালে এবং জিয়াউর রহমান-(৩৫),চঞ্চল মিয়া-(২৫) ও আবদুল বাছিরকে-(৩৪) উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।

Exit mobile version