The voice of Brahmanbaria || Local news means the world is

কাজীপাড়ায় ছিনতাইকারীদের হামলায় সাংবাদিক আহত


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হামলায় ডেইলী স্টার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ শহিদুল ইসলাম-(৫০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে পৌর এলাকার কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিকের পারিবারিক সূত্র জানায়, ভোরে রেলওয়ে স্টেশন থেকে বাসায় ফেরার শেখ শহিদুল ইসলাম কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে পৌছলে ৩/৪জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে আহত করে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, নগদ টাকা লুটে নেয়।

Exit mobile version