The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা উপজেলা ছাত্রশিবির সাধারণ সম্পাদক গ্রেপ্তার


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে কসবা পৌর এলাকার শাহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঠোফোনে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল চারটার দিকে কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নুরুল আমিনের বাড়ি উপজেলা সদর সংলগ্ন আকসিনা গ্রামে। সে ওই গ্রামের মাওলানা গফুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ আরও তিনটি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে  বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Exit mobile version