The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশের ২৪ ঘন্টার অভিযান, এক বোমাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫


মনিরুজ্জামান পলাশ : গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে এক বোমাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের কান্দিপাড়ার মোঃ মানিক মিয়ার ছেলে  রতন (২২), শিমরাইল কান্দির নুর আলীর ছেলে আদিন (২০), কান্দিপাড়ার ইমু খানের ছেলে সলিম মোহাম্মদ খান @ অপু (২৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের আনার মিয়ার স্ত্রী মদিনা বেগম (৩০) ও একই উপজেলার ভৈরবপুর উত্তর পাড়ার বজলুর রহমানের ছেলে গোলাম হোসেন (৪৩)।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার শহর পরিদর্শক বেলাল হোসেন, উপ-পরির্দশক মোঃ আঃ রশিদ, উপ-পরিদর্শক মোঃ আতিকুর রহমান, সহকারী উপ পরিদর্শক মোঃ বশির আহম্মেদ, উপ শহর পরিদর্শক মোঃ জামাল উদ্দিন ও মোঃ হুমায়ুন উপজেলার বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বোমাবামি ঘটনায় জড়িত সন্দেহে রতনকে শিমরাইলকান্দি থেকে, ছিনতাইয়ের অভিযোগে আদিন ও সলিম মোহাম্মদ খান @ অপুকে আনন্দ বাজার হতে গ্রেফতার করা হয়। এছাড়া ৪০ বোতল ফেন্সিডিলসহ মদিনা বেগম ও গোলাম হোসেনকে কুমিলা-সিলেট মহাসড়কের পুনিয়াউট বাইপাসস্থ প্রতিক্ষালয়ের সামনে  হইতে আটক করে পুলিশ।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version