The voice of Brahmanbaria || Local news means the world is

উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাই..মেয়র হেলালউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন শহরের উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সোমবার শহরের জেল রোডে স্ল্যাব নির্মাণ কাজ উদ্বোধনকালে একথা বলেন। মেয়র বলেন, বর্তমান সরকার ও পৌরবাসীর সহায়তার কারনে শহরের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়সহ দারিদ্র বিমোচন, স্যানিটেশন ব্যবস্থা পানি সরবরাহ, রাস্তা আলোকিত করনে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, জনগনের সহযোগিতা অব্যাহত থাকলে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। এসময় নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার, সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ, জসিমউদ্দিন ওয়াড আওয়ামীলীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুল, সাঃ সম্পাদক খবির উদ্দিন, তৌফিক বেলাল সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Exit mobile version