The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত এবং ২ অটোরিকসা যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত দেড়টায় উপজেলার ধরখার নামক এলাকায়। নিহতের নাম হাসান মিয়া-(৪৮)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার মৃত অলিউর রহমানের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার গভীর রাত দেড়টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকসা ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ধরখার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে হাসান মিয়া ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় অটোরিকসা যাত্রী মামুন মিয়া-(২৫) ও কামরুল (৪০) আহত হয়। তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Exit mobile version