The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভা  সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, আখাউড়া প্রেসকাবের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ খান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর করিম, রাধামাধব আখড়ার পুরোহিত বিমল চক্রবর্তী, সাংবাদিক ইউসুফ সারোয়ার, সমীর চক্রবর্তী প্রমুখ। সভা শেষে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার ল্েয সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভ্ইূয়াকে ওই কমিটির সভাপতি করা হয়েছে। তাছাড়া কসবা-আখাউড়ার সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলমকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সকল রাজনৈতিক দলের প্রধান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম পরিষদের সভাপতি, মন্দিরের পুরোহিত, শিক, সাংবাদিক, ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে সদস্য রাখা হয়েছে।

Exit mobile version