The voice of Brahmanbaria || Local news means the world is

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মনিরুজ্জামান পলাশ : কুমিলা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উরশিউড়ায় রবিবার ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, বিকেলে দুই মোটর সাইকেল আরোহী শহরে কাজ শেষে রামরাইলে যাবার পথে সদর উপজেলার উরশিউরা নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হলেন রামরাইল গ্রামের সামসু মিয়ার পুত্র সফিউলাহ (২৯) এবং একই গ্রামের নাসির মিয়ার পুত্র মোঃ কিবরিয়া (১৯) গুরুতর আহত হয়। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল।

Exit mobile version