The voice of Brahmanbaria || Local news means the world is

১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন


১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনকল্পে ওয়ার্ড আওয়ামীলীগের এক সাধারণ সভা গত শুক্রবার জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু সভাপতিত্বে তারই বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া, বিশেষ অতিথি ছিলেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব হারুন-অর রশিদকে সভাপতি এবং রাকিব ভূইয়াকে সাধারণ সম্পাদক করে পৌর এলাকার ভাদুঘর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version