|
প্রতিনিধি : শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর পূর্ব পাড়ার মোঃ শফিকুর রহমানের শিশু পুত্র মেহেদী হাসান চাঁদ (৫) তার দাদীর সাথে বাড়ির নিকটবর্তী পুকুরে গোসল করতে যায়। তার দাদী বাড়িতে ফিরে নাতিকে দেখতে না পেয়ে পুনরায় পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। |