The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ওলামা-মাশায়েখদের সমাবেশ

প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মসজিদের পবিত্রতা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে ওলামা মাশায়েখদের সমাবেশ ও ইমাম সম্মেলন বুধবার স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের প্রমুখ। পরে মসজিদের পবিত্রতা রক্ষা,জঙ্গিবাদ,সন্ত্রাস প্রতিরোধে উপজেলা সদরে একটি র‌্যালি বের করা হয়।
Exit mobile version