The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় শান্তিপূর্ণ হরতাল পালিত

প্রতিনিধি : আখাউড়ায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। সকালের দিকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে।শহরের সড়ক বাজরে বিএনপির কর্মীরা পিকেটিং করলে  সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এছাড়া  পৌরশহরের দেবগ্রাম এলাকায় গাড়ির টায়ার পুড়িয়ে দিলে যানবাহনচলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে ব্যাংক-বীমাসহ সরকারী অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম।মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা  সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, যুগ্ন-সম্পাদক বাহার মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন লিটন।

Exit mobile version