The voice of Brahmanbaria || Local news means the world is

ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত বেশ কিছুজন

সুমন নূর :সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হচ্ছে।

দুপুর ১২টার দিকে শহরের টিএ রোড এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের দুই কনস্টেবল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ ৬ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের কালীবাড়ি মোড় থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল নিয়ে টিএ রোডের ফকিরাপুল এলাকা অতিক্রম করার সময় সড়কের দুই পাশ থেকে মিছিলকে লক্ষ করে ৪/৫টা ককটেল বিস্ফোরিত হয়।

এসময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা থানার নিকট ককটেল বিস্ফোরন ঘটায়। পুলিশও তাদের ওপর লাঠিচার্জ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে মিছিলকারীরা বিএনপি অধুষ্যিত কান্দি পাড়ায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আবার ৬/৭টি ককটেল বিস্ফোরিত হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ছাত্রদলের দাবি, তাদের মিছিলে ছাত্রলীগ ককটেল ছুঁড়েছে। কারণ এ ককটেল বিস্ফোরণের পরপরই টিএ রোডে হরতাল বিরোধী মিছিল করে ছাত্রলীগ।


এদিকে, মঙ্গলবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিং করার সময় ১১জনকে আটক করেছে পুলিশ।

Exit mobile version