The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবারের হরতালের সমর্থনে বিএনপি সোমবার বিকালে এক ভিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় মার্কেটে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী মো: মলাই মিয়া, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনু, উবায়দুল হক লিটন, মফিজুর রহমান মুকুল, আশরাফ হোসেন রাজু, হাবিবুর রহমান হেলাল, আশাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন সোহেল, মাইনুদ্দিন মাইনু, ছাত্র নেতা ইকবাল হোসেন রাজু, হজরত আলী, রুবেল, ফারুক, কাজী লিমন, স্বপন, সুক্কুর খান, রাজু প্রমুখ।
Exit mobile version