The voice of Brahmanbaria || Local news means the world is

চাঁদে সাঈদীকে দেখার গুঞ্জন!

প্রতিবেদক : যোদ্ধাপরাধের মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদের মধ্যে দেখা গেছে বলে গুঞ্জন উঠেছে। রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে এ খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। অনেকে ফোন করে এমন খবরের সত্যতা জানতে চেয়েছেন। আখাউড়া উপজেলার খড়মপুর শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় শিক্ষক আলাউদ্দিন, কলেজ পাড়ার উজ্জল, দেবগ্রামের কুববাত হোসেন সাঈদীকে দেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
কুববাত হোসেন বলেন, ‘রাত প্রায় চারটার দিকে মোবাইলে তার এক বন্ধু তাকে ঘরের বের হয়ে চাঁদ দেখার জন্য বলেন। তিনি বাইরে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে দেখেন চাঁদের অর্ধেক অংশে টুপির কারুাকজ এবং নিচের দিকে দাড়ির মত। তবে মুখমন্ডল পরিস্কার বুঝা যায়নি।’ শিক্ষক আলাউদ্দিন বলেন, ‘ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে দেখি আকাশটা হলুদ বর্ণের। এসময় চাঁদের দিকে তাকিয়ে দেখি টুপি ও দাড়ি পড়া একজনের মুখ। অনেকটা সাঈদীর মত।’
Exit mobile version