The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা হরতাল-জামায়াত-শিবিরের ৮ জন গ্রেফতার

মনিরুজ্জামান পলাশ : জামায়াত-শিবিরের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন দেয়া ছাড়া আর কোথাও পিকেটিং করার খবর পাওয়া যায়নি। জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন ফালু মিয়া (২৮), খোরশেদ আলম (৩০), মোবারক হোসেন (২৫), নূর আলম (২৫), জয়নাল মিয়া (৩৭), মহসিন আলম (২৮), সোহেল রানা (২০) ও জসিম উদ্দিন (২৫)।
জানা যায়, রোববার সকালে দোকানপাট বন্ধ থাকলেও সময় বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে শুরু করে। স্কুল, কলেজ, অফিস, ব্যাংক-বীমা অফিসগুলোতে স্বাভাবিক কাজকর্ম হলেও উপস্থিতি ছিলো কম। শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে  জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version