The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি দু”শাসন নির্যাতন নিপীড়ন ও  সারাদেশ ব্যাপী নিরস্ত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণহত্যা প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশ ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসুচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্তর্স্ফর্পূত অংশ গ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সহসভাপতি জিল্লুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির  সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ সভাপতি  এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক বাহার চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সমপাদ মোঃ আজিম, জেলা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। সভাটি সার্বিক পরিচালনা করেন বিএনপির দপ্তর সম্পাদ এবিএম মমিনুল হক, বক্তারা বলেন সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এদশের নিরস্ত্র সাধারণ জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে যে গণহত্যা সংগঠিত করেছে তা সর্বকালের সর্ব ইতিহাস ছাড়িয়ে গেছে। সরকার মানুষ হত্যা কারে যে  রক্তের হোলি খেলায় মেতেছে এদেশর সাধারণ জনতা আগামী মঙ্গলবার হরতালে তার সমুচিত জবাব দেবে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version