The voice of Brahmanbaria || Local news means the world is

“মৌলবাদী জঙ্গীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে তান্ডব চালিয়ে যাচ্ছে”.. শেখ কামাল পরিষদ

প্রতিবেদক : মৌলবাদী জঙ্গীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে তান্ডব চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ  করেছেন  বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি এডভোকেট কাজী আজিজুর রহমান দুলাল। শনিবার বিকেলে শেখ কামাল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি প্রধান বক্তার বক্ত্যবে এসব কথা বলেন। পরিষদের সভাপতি এডভোকেট আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আফজল, আলোকচিত্রী গিরি রায়, সমাজ কর্মী সৈয়দ এনামুল হক এনাম, সংবাদকর্মী সৈয়দ মোহামম্মদ আজমল, অধ্যাপক সৈয়দ তোফায়েল আজম,সাংস্কৃতিক কর্মী সমীর চন্দ্র সূত্রধর প্রমূখ।

বক্তারা বলেন, জামাত শিবির, ৫২’ এর ভাষা আন্দোলন, ৬৯’ এর গণ অভ্যুত্থান, ৭১’ এর মুক্তিযুদ্ধসহ সকল গণজাগরণমূলক কাজে বাধা দিয়েছে, আজও বাধা দেয়ার নানা কৌশল আটছে  এবং তান্ডব চালিয়ে যাচ্ছে। ৫২ এর ভাষাা আন্দোলনের শহীদদের ত্যাগের কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, মৌলবাদীরা আমাদের মসজিদকে বেছে নিয়ে ধর্মের নামেঅরাজকতা সৃষ্টির পায়তারা করছে।মৌলবাদী ধর্মব্যবসায়ীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

Exit mobile version