The voice of Brahmanbaria || Local news means the world is

কারখানা ঘাট এলাকার তিতাস নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সুমন নূর :  ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকার তিতাস নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। নিহত ওই কিশোরের নাম প্রশান্ত সরকার (১৫)। সে শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ভজন সরকারের ছেলে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সকাল নয়টার দিকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ভোর বেলা থেকেই শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকার ব্যবসায়িরা তিতাস নদীতে ওই কিশোরের লাশ ভেসে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত প্রশান্ত সরকারের বড় ভাই নিখিল সরকার জানান, গত তিন দিন আগে থেকেই নিখোঁজ হয় প্রশান্ত। পূর্ব পাইকপাড়া এলাকার বাসা থেকে বন্ধুরা তাকে ডেকে নেয়। এরপর থেকে তার সন্ধ্যান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version