The voice of Brahmanbaria || Local news means the world is

তিতাস নদীতে কিশোরের লাশ

প্রতিনিধি:  শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকায় তিতাস নদী থেকে প্রশান্ত সরকার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তিনদিন ধরে নিখোঁজ ছিল।

প্রশান্ত শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ভজন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে শহরের কালাই শ্রীপাড়া কারখানা ঘাট এলাকার ব্যবসায়ীরা তিতাস নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

পরে সকাল ৯টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত প্রশান্ত সরকারের বড় ভাই  জানান, তিনদিন আগে প্রশান্তকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর সকালে তার লাশ পাওয়া গেলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন। তার ধারনা এটি একটি হত্যাকান্ড।।

Exit mobile version