The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলার চোখ কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


মাসুক হৃদয় : জাতীয় সংবাদ ও ছবি এজেন্সী বাংলার চোখ-এর প্রধান কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। দুপুর একটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব চত্বরে সাংবাদিকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, , মাইটিভির জেলা প্রতিনিধি কাওসার এমরান, বাংলার চোখ-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন বাসস-এর জেলা সংবাদদাতা সৈয়দ মো. আফজল, দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, প্রেসক্লাবের সদস্য মজিবুর রহমান খান, শিউলি আক্তার, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিক মো. মনিরুজ্জামান, প্রতিবেদক সুমন নূর, মীর শাহীন প্রমুখ।
বক্তারা বাংলার চোখ-এর প্রধান কার্যালয়ে বোমা হামলাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

এসময় এ হামলার প্রতিবাদকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের একটি দল  মানববন্ধনে অংশ নেয়। ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ আবদুল্লাহ, শামসুল আলম শোভন, রাজিব,আল-আমিন, সিয়াম, জীবন,সালমান প্রমুখ।

Exit mobile version