The voice of Brahmanbaria || Local news means the world is

ব্লগারদের শাস্তির দাবীতে মুসলিদের বিক্ষোভ

সুমন নূর : হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি ও অবমাননা করার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে সোমবার সকাল ১০টায় শান্তিপূর্ন ভাবে  মহা সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা। সকাল ১০ টা থেকে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন মাদ্রাসা হতে দলে দলে ছুটে আসে তৌহিদি জনতা। ‘‘ব্লগারদের ফাঁসি চাই’’ এবং দোষী ব্লগারদের শাস্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে নাস্তিক ব্লগারদের ফাসিঁ সহ কঠিন শাস্তির দাবী করে টি.এ.রোডস্হ আশিক প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধর্মীয় নেতারা। এদিকে সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। পুরো সমাবেশ ঘিরে তাদের সর্তক অবস্থান ছিল। যে কোন ধরনের নাশকতা এড়াতে তাদের সকল প্রস্তুতি ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন।
এব্যাপারে সদর থানার ওসি জানান- যে কোন অপ্রতিকর ঘটনা এড়াতে আইশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে ছিল। শান্তিপূর্ন ভাবে তাদের সমাবেশ সম্পূর্ন হয়েছে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।


Exit mobile version