The voice of Brahmanbaria || Local news means the world is

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে-ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে বিশিষ্ট শ্রমিক নেতা হাজী শেখ মোঃ আক্কাসের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মী গত বুধবার আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদেন। এ উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ইঞ্জিঃ খালেদ হোসেন   মাহবুব শ্যামল সহ জেলার নেতৃবৃন্দ তাদের ফুলের মালা পড়িয়ে দলে স্বাগত জানিয়ে বরণ করে নেন। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ আঃ রহিমের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি অ্যাডঃ সফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডঃ গোলাম সারওয়ার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডঃ রুমা, দপ্তর সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক, শামীমা স্মৃতি, মোঃ আলমগীর হোসেন, অ্যাডঃ আজম চৌধুরী, যুবদল আহবায়ক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আবুল বাসার, ছাত্রদল সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। উক্ত যোগদান অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী। জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এ সরকার অনিয়ম, অপকর্ম, দুর্নীতিতে রেকর্ড করেছে। তারা গুম, খুন, নির্যাতন চালিয়ে দেশকে অন্ধকার সুড়ঙ্গে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন, অতীতে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে নি। আওয়ামীলীগও পারবে না। তাই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করে নির্বাচন দিন। নাহলে জনগণ আপনাদের অন্যায়, অত্যাচার, অবিচারের উচিৎ শিক্ষা দিবে। (প্রেস বিজ্ঞপ্তি)


Exit mobile version