The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ-সমাবেশ,মহাসড়ক অবরোধ

প্রতিনিধি : সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা উপজেলার গোলচত্বর এলাকায় সকাল ১১টা থেকে টানা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
অবরোধ শেষে গোলচত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধে বক্তৃব্য রাখেন সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামীলীগ নেতা অধ্য শাহজাহান আলম সাজু, শাহ মো. মফিজ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সি, ছাত্রলীগ সভাপতি মো. মতিউর রহমান সরকার,সাধারণ সম্পাদক আতাউর রহমান কবির প্রমুখ।

Exit mobile version