The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিবেদক : ইসলাম ধর্ম ও রাসুল ( সাঃ) সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার জুম্মা নামজের পর বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষুব্ধ মুসল্লিরা ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে মহাসড়ক অবরোধ করে। মুসল্লিরা  নবীনগর, কসবা, সরাইলে সমাবেশসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

জানা গেছে জুম্মা নামাজের পর সরাইলের বিভিন্ন মসজিদ থেকে জনতা বিক্ষোভ মিছিল করে কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগরে বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসুল্লি মিছিল বের  করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় সমবায় মার্কেটের সামনে বিক্ষোভ সভা করেন।

সরাইলের শাহী জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল করে মাওলানা কুতুব উদ্দিনের  নেতৃত্বে মিছিল শেষে হাসপাতাল মোড়ে সমাবেশ হয়।

Exit mobile version