The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক চোরাচালান প্রতিরোধ সন্ত্রাস নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে..নুর মোহাম্মদ মজুমদার

প্রতিনিধি :

জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, মাদক চোরাচালান, দাঙ্গা ও সন্ত্রাস প্রতিরোধের মাধ্যমে সমাজে শান্তি প্রতিক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি সোমবার বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  তিনি বলেন,  এসব অসামাজিক ও অর্থেনৈতিক কাজকর্ম সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না। কিন্তু শুধু প্রশাসনের পক্ষে জনগণের সহায়তা ছাড়া এসব প্রতিরোধ সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. আশরাফুল সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায়  বক্তব্য রাখেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী, ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, আল মামুন, মিজানুল ইসলাম, মনিরুল ইসলাম, আক্তার হোসেন,  তাজুল ইসলাম, মোঃ শাহজাহান, আব্দুল হামিদ ভূইয়া, ওয়ার্কার্স পার্টির নেতা দীপক চৌধুরী বাপ্পি, নাখলু আক্তার, মুক্তিযোদ্ধা  ছবির উদ্দিন ভূইয়া, সহিদ মিয়া, জিয়াউল হক বকুল, প্রমুখ। পরে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারও  বুধন্তি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
Exit mobile version