The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের প্রতিবাদে মিছিল

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল হয়েছে। পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীর প্রতিক), সদর উপজেলা সভাপতি হাবিবুল্লা বাহার, শহর সভাপতি মুসলিম মিয়া ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মহসিন, সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,মুজিব সেনার আহবায়ক শাহ আলম সরকার, সুজন সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খানের নেতৃত্বে বেশ কয়েকটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ফুলবাড়িয়া বিশ্বরোড মোড়ে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুল,সাধারন সম্পাদক খবির উদ্দিনের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Exit mobile version