The voice of Brahmanbaria || Local news means the world is

বাসুদেবে আ’লীগ নেতার ঘর অগ্নিদগ্ধ-নাশকতার আশঙ্কা পরিবারের

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক আওয়ামীলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল। গত রোববার রাতে সদর উপজেলার বাসুদেব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার এটিকে নাশকতা বলে আশঙ্কা করছেন।
এলাকাবাসী জানায়, রোববার রাত ৯টার দিকে বাসুদেব ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন ভূঞার বাসুদেব পশ্চিম পাড়াস্থ বাড়ির দণি ভিটের একটি আধাপাকা ঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের মাত্রা বেড়ে তীব্র আকার ধারণ করে। এলাকাবাসী ব্যাপক তৎপরতা চালিয়েও ঘরটিকে রক্ষা করতে পারেনি। এসময় পাশের বাড়ির মুক্তিযোদ্ধা ব্যাংকার তাজুল ইসলামের পানির ট্যাংকি-রান্নাঘরও পুড়ে যায়। ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আবুল হোসেন ভূঞার বড় ছেলে জাকির হোসেন ভূঞা এ প্রতিবেদককে জানান। তিনি আরো জানান, ‘কেউ হয়ত শত্রুতাবশত এ আগুন লাগিয়েছে। ইতিপূর্বে আমার ইটালী প্রবাসী ছোটভাই জামানের বিয়ের আগেরদিন আমাদের বাড়িতে কে বা কারা কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটিয়েছিল।’ এলাকাবাসী জানান এ পরিবারের তিনটি ছেলে ইটালী থাকে। পরিবারটি আর্থিকভাবে স্বচ্ছল। ঈর্ষা ও হিংসা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অপর একটি সূত্র জানায় অগ্নিকান্ডের ধরণ দেখে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ড চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Exit mobile version