The voice of Brahmanbaria || Local news means the world is

ব্লগার হত্যার প্রতিবাদে,ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মোমবাতি প্রজ্জ্বলন

প্রতিবেদক : ব্লগার রাজীব হায়দার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে পৌর শহরের বণিকপাড়া ছাত্র সমাজ। গত শনিবার সন্ধ্যায় বণিকপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে স্থাপিত জনতার মঞ্চে এসে মিলিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে। এতে একাত্মতা প্রকাশ করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের  (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক, ছাত্রনেতা এম সাইদুজ্জামান আরিফ, অশেষ রায়, বণিক পাড়া ছাত্র সমাজের নেতা বাবু, জয়ন্ত, ধীমান, সজীব রাজু, মিটুন, বিশ্ব, শুভ্র, জনি, প্রীতম, রনি, বিশ্বজিৎ, পার্থ, দ্বীপ, পাভেল, পলাশ, পিন্টু। বক্তারা রাজাকারদের ফাঁসি, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং ব্লগার রাজীব হায়দার এর হত্যার তীব্র নিন্দা জানান ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি  জানান।

Exit mobile version