The voice of Brahmanbaria || Local news means the world is

কাজীপাড়া ব্রীজ পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

প্রতিবেদক : মৌলভী পাড়া ও কাজীপাড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রীজ এলাকা পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গত ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌরভবনে মত বিনিয়ম সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ এ পরিদর্শন করেন। শহরের যানজট নিরসনে কাজীপাড়ায় টাউন খালের উপর ব্রীজ পূনঃ নির্মাণ এবং ব্রীজের উভয় পার্শ্বের রাস্তা সম্প্রসারণে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় তার সাথে পৌর মেয়র মেয়র হেলাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য  ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version