The voice of Brahmanbaria || Local news means the world is

স্বরসতী পূজায়ও শাহবাগের প্রতি সংহতি

প্রতিনিধি : এবার হিন্দুদের বিদ্যা দেবী স্বরসতী পূজা থেকেও শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধানগরে অরুন সংঘের উদ্যোগে চৌরস্তা মোড়ে ফানুস উড়ানো এ আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ফানুস উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, এবার পূজোয় অনেক ব্যতিক্রম আয়োজন ছিল। এর মধ্যে ছিল ৫১টি প্রতিমা দর্শন, ১০ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং কুইজ প্রতিযোগিতাও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য  আলহাজ্ব অ্যাডভোটে শাহআলম। এছাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

Exit mobile version