The voice of Brahmanbaria || Local news means the world is

কুখ্যাত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে আইনজীবীদের অবস্থান কর্মসূচী পালিত

সুমন নূর : ৭১এর খুনী, ধর্ষক, লুটপাট ও অগ্নিসংযোগকারী, মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে  বুধবার আদালত ভবনের সামনে বাইপাস সড়কে অবস্থান করে ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, ৭১ এর মানবতা বিরোধী শত্রুদের ফাঁসির দাবীতে সারা জাতি আজম জেগে উঠেছে। আর তাই আইনজীবীরাও এ দাবীতে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন, এডঃ তফসিরুল, এডঃ আব্দুস সামাদ, এডঃ এসএম ইউসুফ, এডঃ মহিউদ্দিন খান মাসুম, এডঃ নিজামুল হক খান, এডঃ নাজমুল হোসেন, এডঃ আবু তাহের,  এডঃ কাজী মাসুদ, এডঃ ওসমান খান, সারোয়ার আলম, সৈয়দ মোঃ জামাল,  গাজীউর রহমান, তানভীর ভূইয়া, মাহমুদ হোসেন পাশা, তাজুল ইসলাম, এডঃ মাহবুবুল আলম খোকন, এডঃ তাসলিমা সুলতানা নিশাত,  মোঃ কালন মিয়া, এডঃ ইকবাল, সৈয়দ তারেক আলী, এডঃ নজরুল এডঃ শাফিউল আলম লিটন, এডঃ এমদাদুল হক চৌধুরী, এডঃ শাহ পরান, এড লোকমান হোসেন, সিরাজুল ইসলাম ফেরদৌস, এডঃ এনামুল হক কাজল প্রমুখ।

Exit mobile version