|
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কসবা থানাধীন জয়নগর এলাকা হতে ১৫ কেজি গাঁজা, ৪০ বোতল লুপিকফ, ২০ বোতল আইকন এক্সপি ও ০১ টি মোটর সাইকেল সহ ০২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কসবার আলমপুর গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৬) ও বিষ্ণউরি গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (১৮)। |