The voice of Brahmanbaria || Local news means the world is

ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত

প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মিশু মিয়া (৪৫) নাসে এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিশু মিয়ার বাড়ি আখাইড়া উপজেলার দরখার গ্রামে। আহতদের মধ্যে আনু মিয়া(৪০) নামে একজনের নাম জানা গেছে। তিনি ওই উপজেলার ভাটামাথা গ্রামের বাসিন্দা। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দরখা পুলিশ ফাড়িঁর উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন  জানান, সন্ধ্যা ৭টার দিকে কসবামুখি একটি ট্রাক্টরের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিশু মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর পর ওই দুটি গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
Exit mobile version