The voice of Brahmanbaria || Local news means the world is

ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কসবায়  ভারতীয় ফেন্সিডিল ও নিবন্ধন বিহীন একটি সিএজি চালিত অটোরিক্সাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গত শনিবার বিকেলে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ইকবাল হোসেন (২৫) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।  গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী কসবা উজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের আবদুল ছাত্তার মিয়ার পুত্র। ওই মাদক ব্যবসায়ীকে গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্য বলেন, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ্ইকবাল ও তার এক সহযোগী সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ভারতীয় মাদক দ্রব্যাদিসহ পাচারের সময় বিনাউটি এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয় ।
Exit mobile version