The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ৪৭টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৭টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের লাউয়াসার এলাকার মোল্লাবাড়ির বিলের পাড় থেকে বস্তায় মোড়ানো ৪৭টি ককটেল উদ্ধার করে। পরে মোল্লা গোষ্ঠীর বিভিন্ন বাড়ি থেকে ২৫টি বল্লম ও তিনটি রামদা উদ্ধার করে। পুলিশের ধারণা, নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য দাঙ্গাবাজরা ককটেলগুলো জড়ো করা হয়েছিল। জানতে চাওয়া হলে আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্কুল কমিটির দ্বন্ধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আড়াইসিধা গ্রামের মোল্লা গোষ্ঠী ও মাধুর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাধুর গোষ্ঠীর কলেজছাত্র সাইফুল আলম নিহতসহ শতাধিক লোক আহত হয়।

Exit mobile version