The voice of Brahmanbaria || Local news means the world is

কুইকরেন্টাল আর পদ্মাসেতুর দূর্নীতির জন্য দেশকে সারা বিশ্বে মাথা নিচু করে চলতে হচ্ছে.. ইঞ্জিঃ শ্যামল

মুখোশধারী গণত্রান্ত্রিক সরকারের অনৈতিক ও দেশ বিরোধী কর্মকান্ডকে বিরাসারের ম্যানসার্ভ ক্লাবের শক্তিশালী নেতৃত্ব দ্বারা প্রতিহত করার জন্য এখুনি মাঠে থাকতে হবে। আসুন দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে দূর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করি। কুইকরেন্টাল আর পদ্মা সেতুর দূর্নীতির জন্য বাংলাদেশকে সারা বিম্বে মাথা নিচু করে চলতে হচ্ছে। দূর্নীতির কথা বললেই তারা বলে যুদ্ধাপরাধীদের বাচঁানোর জন্য নাকি এসব করছি। যুদ্ধাপরাধীদের বিচার হউক এটা আমরাও চাই। কিন্তু তার মানে নিরীহ আলেম-উলামাদের জেলে ঢুকানো আর দাঁড়ি-টুপি দেখলে রাজাকার ভাবা এটা মানবতা বিরোধী নয়কি। যারা আগরতলায় বসে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন, নিজেদের স্বার্থের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যখন নির্বাচন করছিল তখন রাজাকার কথাটা কোথায় ছিল?

শহরের বিরাসার গ্রামের ম্যানসার্ভ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপির প্রবীণ নেতা মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদলের আহবায়ক মনির হোসেন,যুগ্ম আহবায়ক মিজানুর হমান, লোকমান হোসেন,যুবদলের আহবায়ক কমিটির সদস্য তানিম সাহেদ রিপন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃহাফিজুল্লাহ, থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ প্রমুখ।

Exit mobile version