The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ইয়াবাসহ মহিলা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারুল বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মেরাসানী গ্রামের মৃত মালু চৌধুরীর কন্যা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  রাত প্রায় সাড়ে ৮টায়  বিজয়নগর থানার এসআই হাসান মাহমুদ উপজেলার বিষ্ণুপুরে অভিযান চালিয়ে পারুল বেগমকে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক পাচার আইনে মামলা করেছে।  সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় বলে পুলিশ জানায়।

Exit mobile version