The voice of Brahmanbaria || Local news means the world is

ফলোআপ:ট্রেন থেকে ফেলে হত্যা-ডাকাতি, গ্রেফতারকৃত আনোয়ার রিমান্ডে

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় কমিউটার কমিউটার ট্রেন থেকে ফেলে চারজনকে হত্যার ঘটনায় গত চারদিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় গত শনিবার পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে এনেছে।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘গ্রেফতারের পর আনোয়ারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। পরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে রোববার আদালত পাঁচ দিনের রিমা- মঞ্জুর করে। এছাড়া যে দু’টি গ্রুপকে টার্গেট করা হয়েছে তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে কারোর শত্রুতা ছিলো কিনা কিংবা ওই শত্রুতাবশত: পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আখাউড়া থেকে ঢাকাগামী মেইল ট্রেন তিতাস কমিউটার ট্রেনে ডাকাতি শেষে ডাকাতরা ছয়জনকে ফেলে দিলে চারজন মারা যান। এ ঘটনায় ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রাতেই নিহত সাহানা বেগমের স্বামী মুসলিম মিয়া বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version