The voice of Brahmanbaria || Local news means the world is

সুহিলপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সাব্বির আহমেদ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের হাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার রমজান মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাড়িয়া মসজিদের নির্মাণ কাজের বালু নিয়ে আসার পথে ট্রাকটি শিশু সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

Exit mobile version