The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ২৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার পাশ্বে বুধবার সকালে যানবাহনে তল্লাশীর সময় ২৪ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যাবসায়ী নাম মোক্তার মিয়া (৩৫)। সে নরসিংদীর আরিফ মিয়ার ছেলে। আটককৃত গাজা দাম প্রায় ১ লক্ষ ২০হাজার টাকা।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাসীকালে পিকআপ ভ্যানের মধ্যে ২৪ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Exit mobile version