The voice of Brahmanbaria || Local news means the world is

জামাত- শিবিরের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুমন নুর: ঢাকাসহ সারাদেশে জামাত-শিবিরের অতর্কীত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।

জেলা ছাত্রলীগের আহবায়ক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা এম সাইফুজ্জামান আরিফ, মাসুম বিল্লাহ, এ,কে বাবু, মোঃ ছগির মিয়া, আনিসুর রহমান রনি, অশেষ রায়, তাজুল ইসলাম আপন, পিয়াল চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামীতে এমন হামলা ও নৈরাজ্য করা হলে জেলা ছাত্রলীগ রাজপথে থেকে এর দাঁত ভাঙ্গা জবাব দিবে।

Exit mobile version