The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে গাঁজাসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গাঁজাসহ দুইজনকে  গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে  র‌্যাব-৯ এর সদস্যরা উপজেলার মেরাসানী গ্রাম থেকে গোপাল চন্দ্র সাহা (৪০) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে । আটককৃতরা  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের  কুমেন্দ্র সাহা ও রাজগর গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৯ এর অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা গোপাল চন্দ্র সাহা ও আব্দুর রাজ্জাককে আটক করি। তল্লাশী করে তাদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়।  পরে আটকৃতদেরকে বিজয়নগর থানায় সোপার্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায়  মামলা মামলা দায়ের করা হয়েছে।’

Exit mobile version