The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল

শামীম উন বাছির : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করে জেলা ইসলামী ছাত্র শিবির। মিছিলটি পৌর এলাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই শিবির কর্মীরা এলাকা ত্যাগ করে।
এদিকে শিবিরের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, জেল রোডসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল
Exit mobile version